মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

শেয়ার করুন

কক্সবাজার সদরে ৩০ হাজার ইয়াবা, ২টি অটো রিক্সা ও নগদ ৩৫ হাজার টাকা সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকাল ৪ টায় কক্সবাজার সদর উপজেলার চান্দের পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলো টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আবুল হোসেনের ছেলে মোঃ ইউনুছ (২২), একই উপজেলার লেঙ্গুরবিল এলাকার ফজলুল করিমের ছেলে সরওয়ার জাহান জুয়েল (৩৫), টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার সুলতান আহমদের ছেলে অলি উল্লাহ (২২) ও আমিন উল্লাহ (৩৫)।

কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, ডাকাত সন্দেহে চারজন লোককে আটক করেছে জনতা এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে তাদের আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দুটি অটোরিক্সার ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা ও ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এব্যাপারে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন