৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার শহরের লালদীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- কক্সবাজরের টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালীর মাহমুদর রহমান (২৮), জাদিমুরা জালিয়াঘাট বটতলার মো. আজিজ (২২) ও জাদীমুরার মো. আরমান ওরফে ইউনুচ (২৪)।
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মন্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, একদল মাদক ব্যবসায়ী লালদীঘি এলাকায় ইয়াবা হাত বদল করছে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। কক্সবাজার মাদক অফিসের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার, উপ-পরিদর্শক শেখ আব্দুল কাশেম, সিপাই জ্ঞান দত্ত চাকমা, সিপাই আব্দুল্ল আল মামুন ও সিপাই হুমায়ূন অভিযানে অংশ নিয়ে তিন যুবককে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।