২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২ | ৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে সিরাজ আহমদ নাজির ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন অরু

কক্সবাজারে সামাজিক সংগঠন বন্ধন আয়োজিত ‘সিরাজ আহমদ নাজির ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৭’র একক শিরোপার লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছেন অরুডিশ বড়ুয়া অরু।
সোমবার (২৭ মার্চ) রাতে কক্সবাজার প্রেসক্লাব মাঠে প্রতিযোগিতার ফাইনালে অরুডিশ তার প্রতিপক্ষ ইসহাক মান্নাকে ২১-১০ ও ২১-১৯ সেটে পরাজিত করেন।

টুর্নামেন্টে ‘দ্বৈত শিরোপা’র লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইসহাক মান্না ও সুজাউদ্দিন জুটি। ‘দ্বৈত শিরোপার’ ফাইনালে মান্না ও সুজা জুটি তাদের প্রতিপক্ষ আবছার উদ্দিন ও আবু তাহেরকে ২৫-২৩ ও ২১-১৭ সেটে হারিয়েছেন।

ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অরুপ বড়ুয়া অপু ও সহ-সাধারন সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।