২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Pic2

জীবন মানেই সময়-সময় মানেই জীবন। জীবন ঘনিষ্ঠ প্রতি মুহূর্তের সর্বশেষ সংবাদ নিয়ে সময়ের পথচলায় যুক্ত হলো সাফল্যের আরো একটি বছর। দেশের জনপ্রিয় টিভি চ্যানেলটি ৪ বছর পূর্ণ করে পদার্পণ করলো ৫ম বছরে।
এ উপলক্ষে শুক্রবার রাত ৮টায় মিডিয়াকর্মীদের উপস্থিতিতে কেক কেটে সময় টিভির বর্ষপূর্তি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, দৈনিক কালেরকণ্ঠের অফিস প্রধান তোফায়েল আহমেদ, দৈনিক আজকের কক্সবাজারের নির্বাহী সম্পাদক এড. আয়াছুর রহমান, সাংস্কৃতিক কেন্দ্রের উপ-পরিচালক লীলা মুরং, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশনের সভাপতি ও দেশ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নজিবুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি নুপা আলম, বিডিনিউজের প্রতিনিধি শংকর বড়–য়া রুমি, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইমরুল কায়েস চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি সৈয়দুল কাদের, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রতিনিধি তুষার তুহিন, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার মাহাবুবুর রহমান, মনতোষ বেদজ্ঞ, ওমর ফারুক হিরো, দৈনিক কক্সবাজারের ম্যানেজার রেজাউল করিম, চ্যানেলের আইয়ের ক্যামেরাপার্সন নুরুল আলম, সময় টিভির ক্যামেরাপার্সন মোহাম্মদ ফরাজ, দৈনিক কক্সবাজারের মহিউদ্দিন, চিংসাউ মারমা বাবু, শিপন পাল, রুবেল মোহাম্মদ জুয়েল প্রমুখ।
এতে সময়টিভির স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেল ছাড়াও সংস্কৃতি সংগঠক পংকজ বৈদ্য, ওয়াহিদ মুরাদ সুমন, তাপস বড়–য়া উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।