১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩ | ২৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

কক্সবাজারে শ্রেষ্ট সার্কেল নির্বাচিত হলেন মো. মিজানুর রহমান

বিশেষ প্রতিবেদক:
অপরাধ নির্মূলে প্রসংশনীয় ভূমিকা  রাখায় শ্রেষ্ট সার্কেল নির্বাচিত হয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান। শনিবার কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে শ্রেষ্ট অফিসার নির্বাচিত করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার  মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল, সহকারী পুলিশ সুপার রাম প্রসাদ ভক্ত সহ  এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট  মাসের পারফরম্যান্স বিবেচনায় অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান নির্বাচিত হন এবং তাঁকে পুরষ্কার তুলেন।
এক প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করে বলেন, এ অর্জন  জেলাবাসীর। কক্সবাজার শহরকে ভবিষ্যতে মাদক ও চোরাচালান রোধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে সার্বিক সহযোগিতাও কামনা করেন।
প্রসঙ্গতঃ গত ২০২১সালের ২৪ নভেম্বর মো. মিজানুর রহমান অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) হিসাবে কক্সবাজারে যোগাদান করেন। সর্বশেষ তিনি ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মস্বীকৃত দস্যু সুমন মিয়াকে গত ৭ সেপ্টেম্বর  চট্রগ্রাম থেকে গ্রেফতার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।