২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারে লাইটার জাহাজ ডুবি, ১৩ নাবিক উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা সাগরে ভাসতে থাকা জাহাজের ১৩ জন নাবিককে উদ্ধার করেছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

আজ শুক্রবার ভোর রাতে কুতুবদিয়া লাইট হাউজ থেকে ৭ নটিক্যাল মাইল দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে বলে জানান কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মো. সাইফুল আবছার।

জাহাজটিতে ওই ১৩ নাবিক ছাড়া আরও কেউ ছিল না। তবে জাহাজটি মালবাহী ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি কোস্টগার্ডের এ কর্মকর্তা।

সাইফুল আবছার বলেন, শুক্রবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে স্থানীয় জেলেদের কাছ থেকে কুতুবদিয়া উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লাইটার জাহাজ ডুবির খবর শুনতে পাই। এসময় সাগরে ভাসতে থাকা জাহাজটির ১৩ জন নাবিককে উদ্ধার করার কথাও স্থানীয় জেলেরা জানিয়েছেন।

উদ্ধার হওয়া নাবিকদের সকাল ১১ টার দিকে কুতুবদিয়া কোস্টগার্ড স্টেশনের নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।