মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে মোটরসাইকেলসহ ২ ব্যক্তিকে অপহরণ

শেয়ার করুন

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে ঈদগড়ের ব্যাঙডেবা জেরি রাস্তার মাথা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত দুই ব্যক্তি হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের পুনর্বাসন পাড়ার মোহাম্মদ করিমের পুত্র মোটর সাইকেল চালক নুরুল আমিন (২৬), বাইশারির থানা পাহাড় এলাকার ওসমান গণির পুত্র সাদ্দাম হোসেন (৩০)।

এসময় পালিয়ে রক্ষা পেয়েছেন, পুনর্বাসন পাড়া মোহাম্মদ সাদিকের পুত্র জসীম উদ্দিন (২৬)।

ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু মোর্শেদ জানান, মোটরসাইকেলযোগে বাইশারী যাওয়ার সময় এক দুর্বৃত্ত গুলি করে। এসময় একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। ঘটনাস্থল থেকে দূরে পালিয়ে যায় জসীম উদ্দিন। কিন্তু অপর দুই জনকে মোটর সাইকেল সহ নিয়ে পাহাড়ে দিকে নিয়ে যাওয়া হয়। মুক্তিপণ আদায়ের জন্য এ অপহরণ উল্লেখ করে তিনি বলেন, অপহৃতদের উদ্ধারে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন