১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

কক্সবাজারে মাহিনের নীল তোয়ালে

মোশাররফ করিমের নাটক মানেই বিনোদনে ভরপুর প্যাকেজ। ঈদের সময় দর্শকমনে সেটা আরও বেশি বিনোদনের খোরাক জোগায়। তাই ঈদকে কেন্দ্র করে এ তারকাকে নিয়ে একাধিক খণ্ড ও ধারাবাহিক নাটক নির্মিত হয়। ব্যতিক্রম হচ্ছে না এবারও।

আসছে ঈদের জন্য মোশাররফ করিমের সঙ্গে তিশাকে জুটি করে ছয় পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করলেন সাগর জাহান। নাটকটির নাম ‘মাহিনের নীল তোয়ালে।’ কক্সবাজারে নাটকটির শুটিং শেষে গতকাল ঢাকায় ফিরেছেন নাটকটির পুরো টিম।

কমেডি ধারার এ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘সাগর জাহানের নির্মাণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ঈদে তার নাটক বরাবরই দর্শকপ্রিয় হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা রাখি।’

তিশা বলেন, ‘চমৎকার একটি ধারাবাহিকে অভিনয় করলাম। ঈদে হাস্যরসাত্মক এ নাটকটি দর্শকদের বেশ বিনোদন দেবে বলে আমার বিশ্বাস।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, ফারুক, মাহবুব, নাদিয়া খানমসহ অনেকেই। নাটকটি ঈদে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। উল্লেখ্য, গত ঈদে মোশাররফ করিমকে নিয়ে সাগর জাহান নির্মাণ করেছেন ‘অ্যাভারেজ আসলামের বিয়ে বিভ্রাট’।

তার আগে নির্মাণ করেন মোশাররফ করিম অভিনীত ‘সিকান্দার বক্স’ একাধিক সিক্যুয়েল। সব নাটকই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।