৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারে মাইক্রোবাসের চাপায় শিশু শিক্ষার্থী নিহত

বিশেষ প্রতিবেদক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওর নাপিতখালীতে মাইক্রেবাস চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার বেলা ১২টা ১০ মিনিটের দিকে সড়কের চাকার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম জয়নাল আবেদীন (৮)। সে নাপিতখালীর চাকার দোকান এলাকার ফরিদুল আলমের ছেলে ও বটতলী নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী স্থানীয় শফিউল আলম আজাদ জানান, বেলা ১২টার দিকে স্কুলের প্রথম সিপ্ট শেষে শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছুটি হলে অন্য শিশুদের মতো রাস্তা পার হচ্ছিল জয়নাল। এসময় কক্সবাজারগামি একটি হাইস মাইক্রেবাস (চট্টমেট্টো-চ-১১-৫৫৮২) তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই মারাযায় শিশু জয়নাল।

বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল আমিন জানান, জয়নাল দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। তার মৃত্যুতে পরিবার ও বিদ্যালয়ে শোকের ছায়া নেমেছে। তার মৃত্যুতে বিদ্যালয় এলাকার মহাসড়কে স্পীড ব্রেকার দেয়ার দাবিতে মানববন্ধন করবে অভিভাবকরা।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটি জব্দে হাইওয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।