মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

কক্সবাজারে ‘বড় পুকুরে’ ডুবে দুই স্কুল শিশুর মৃত্যু

শেয়ার করুন

 

কক্সবাজারে শহরের টেকপাড়া এলাকায় ‘বড় পুকুরে’ ডুবে দুই স্কুল শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে গোসল করতে গেলে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

তারা হলো- শহরের বইল্যাপাড়া ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র রিগাম সুলতান লাবিব (১২)। অপরজন গিয়াস উদ্দিন (১৩)। সে টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শহরের টেকপাড়া এলাকায় ‘বড় পুকুর’ নামে পরিচিত একটি পুকুরে গোসল করতে যান কয়েকজন শিশু। গোসলের এক পর্যায়ে পুকুরে ডুবে যান দুই শিশু।
প্রায় ১০ মিনিটি পর ডুবে যাওয়ার বিষয়টি আচঁ করতে পরে অপরাপর শিশুরা চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, বেলা আড়াইটার দিকে দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত কারণ জানা যাবে।

শেয়ার করুন