৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

কক্সবাজারে ব্র্যাকের মেজনিন কর্মসূচির রিক্সা প্লেট ক্যাম্পেইন

pic coxsbazar      8.3.15
পর্যটন শহর কক্সবাজারে জনগণের মধ্যে যৌন হয়রানি নির্মূলকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনজিও সংস্থা ব্র্যাক মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি ও একটি রিক্সা র‌্যালীর আয়োজন করে। গতকাল রবিবার সকাল ১০টায়   জেলা পুলিশ সুপার কার্যলয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: তোফায়েল আহম্মেদ এ রিক্সা পেল্ট ক্যাম্পেইন এর শুভ উদ্ভোধন করেন।
এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, ব্র্যাক কর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ব্র্যাক প্রতিনিধি জনাব অজিত নন্দী। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন মেজনিন কর্মসূচি ব্র্যাক, কক্সবাজার।
প্রায় ৩০/৪০টি রিক্সার পিছনে ‘যৌন হয়রানিকে না বলুন সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন’ স্টিকার লাগিয়ে র‌্যালীটি জেলা পুুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে  গোল দিঘির পাড় হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।