৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

কক্সবাজারে ‘বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Bd Protidin-cox (4)
‘বাংলাদেশ প্রতিদিন’র ৬ বছরে পদার্পন উপলক্ষে কক্সবাজারে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ রবিবার সকাল ১১ টায় কক্সবাজার প্রেস ক্লাবে দেশের শীর্ষস্থানীয় এ পত্রিকাটির শুভ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
পত্রিকাটির কক্সবাজার প্রতিনিধি সাইয়েদ জালাল উদ্দিনের পরিচালনায় এতে তিনি বলেন, অল্প সময়ে একটি জাতীয় দেশের শীর্ষস্থান দখল করা সহজ নয়। বস্তুনিষ্টতা ও সংবাদকর্মীদের অনুসন্ধানী প্রতিবেদন পত্রিকাটির এ অবস্থান। এ সময় তিনি পত্রিকার আগামীর দিনগুলোর শুভ কামণা করেন।
কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাধারণ সম্পাদক জিএমএম আশেক উল্লাহ, কালের কণ্ঠের কক্সবাজার অফিস প্রধান তোফায়েল আহমদ, কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি ও নিউএজ এর জেলা প্রতিনিধি মুহম্মদ নুরুল ইসলাম ও দি ডেইলি সান’র কক্সবাজার প্রতিনিধি আব্দুল মোনায়েম খান।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশীদ, দৈনিক সমুদ্র কণ্ঠের নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুনাইদ, কক্সবাজার টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি ও বাংলা ভিশন কক্সবাজার প্রতিনিধি এম. আর খোকন, আরটিভি কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, রোটারী ক্লাব অব কক্সবাজার সৈকতের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কানন পাল, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, বিজয় টিভি কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক ইনানীর মফস্বল সম্পাদক ইমাম খাইর, কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস)’র সভাপতি আজাদ মনসুর, দৈনিক দৈনন্দিন’র মফস্বল সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, পরিবেশ কর্মী মাসউদ-উর রহমান মাসুদ, দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার মোহাম্মদ হোসাইন, সাংবাদিক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আশেক উল্লাহ রফিক কেক কেটে পত্রিকার আগামী দিনগুলোর শুভ কামণা করেন। এ সময় অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।