২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজারে তাফসীর মাহফিলে মাওলানা মামুনুর রশীদঃ নূরী ইসলাম প্রতিষ্ঠায় দ্বীনে হক্বের দাওয়াত দিতে হবে


পথভ্রান্ত মানবতার সঠিক দিশা দিতে আল্লাহ তায়ালা যুগে যুগে নবী-রাসুল প্রেরণ করেন। সকল নবী-রাসুলদের একমাত্র মিশন ছিল দাওয়াত। তাই ইসলাম প্রচার প্রতিষ্ঠায় দ্বীনে হক্বের দাওয়াত দিতে হবে।
২৭ মার্চ কক্সবাজার শহরের পানবাজার সড়কে জেলা রেস্তুঁরা বাবুর্চি সমিতি আয়োজিত তাফসীরুল কোরআন মহিফিলের প্রধান আলোচক প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা মামুনুর রশীদ নূরী এ কথা বলেন। তিনি আরো বলেন, নিজের জীবন বাজি রেখে হযরত মুহাম্মদ (স.) দ্বীন প্রতিষ্ঠায় কাজ করেছেন। শক্ত হাতে বাতিল শক্তির প্রতিরোধ গড়ে তুলেন। ইনসাফ ভিক্তিক সমাজ প্রতিষ্ঠিত করে বিশ্বে নজির স্থাপন করেছেন। আমরাও তার উম্মত হিসেবে দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার সংগ্রামে আতœনিয়োগ করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে শরীক হওয়া ছাড়া পরকালে মুক্তি মিলবেনা।
জেলা রেস্তুঁরা বাবুর্চি সমিতির উপদেষ্টা ও কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম মুকুলের সভাপতিত্বে মাহফিলে আরো আলোচনা করেন বড় বাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা কামাল উদ্দিন ও লালদীঘির পশ্চিমপাড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কুতুব উদ্দিন।
মোহাম্মদ সেলিমের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন- কক্সবাজার অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ মুরব্বি আলহাজ্ব ডা. মোহাম্মদ আমিন, কক্সবাজার রেস্তুঁরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাসেম সিকদার, কক্সবাজার ক্রুকারিজ মালিক সমিতির সভাপতি মাহমুদুল হক কোম্পানী, জেলা রেস্তুঁরা বাবুর্চি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি আবদুস সামাদ, উপদেষ্টা খোরশেদ আলম, ওয়াহিদুল আলম নূর, সাধারণ সম্পাদক মো. করিম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, প্রচার সম্পাদ মো. শফি, ক্রীড়া সম্পাদক মোজাম্মেল, এমরান, গিয়াস উদ্দিন, শাহ আলম, হাসান, ইউসুফ, সেলিম, নাসির, রিদুয়ান, শাহজাহান, নুরুল আবছার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।