৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

কক্সবাজারে ডেন্টাল চিকিৎসার নামে প্রতারণা: ফরিদা ডেন্টাল সীলগাল ও জরিমানা আদায়

aaaa2
শহরের পান বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ফরিদা ডেন্টাল নামে একটি অবৈধ ফার্মেসিকে সীলগালা করেছে। এসময় ডেন্টালের মালিক ফরিদা ইয়াছমিনকে জরিমানা আদায় করা হয় ৫ হাজার টাকা। এর দু’বছর আগেও ভ্রাম্যমান আদালত উক্ত ডেন্টালটি সীলগালা করেন। অবৈধ ভাবে আবারো চালু করার দায়ে পূণরায় সীলগালা করা হয়। এছাড়া শহরের গোলদিঘীর পাড়স্থ বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মানের অভিযোগে নেপাল শর্মা ও সন্ধ্যা শর্মাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপমা ফারিসার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মহি উদ্দিন মো. আলমগীর, সদর থানার এএসআই হেলাল উদ্দিন ও মোবাইল কোর্ট সহকারি সুমন কান্তি দে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।