২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজারে ডিএনসির পৃথক অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক

বিশেষ প্রতিনিধি:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজারের পৃথক টিম কলাতলী বাইপাস রোডস্থ পতাকা স্টোর এর সামনে দাড়ানো আমেরিকান পরিবহন নামীয় গাড়িতে অভিযান চালায়। ওই ২০ হাজার ইয়াবাসহ   মো. মনির হোসেনকে আটক করা হয়। সে পটুয়াখালীর  কাটাসিয়া বাজার এলাকার  মৃত হাসেমের ছেলে।

একই ভাবে ডলফিন মোড় বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এলাকায় অভিযান চালায়। ওই সময় ২০ হাজার ইয়াবাসহ মো. সোহেলকে আটক করা হয়। সে গাজীপুরের কাজি বাড়ি, কদুরুজ্জামান এলাকার  মৃত জমির আলীর ছেলে।

কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন, পৃথক অভিযানে ঘটনায় তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের  মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।