২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কক্সবাজারে ইয়াবাসহ দু’যুবক আটক : পিকআপ জব্দ


কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর পানিরছরা এলাকা থেকে অর্ধ কোটি টাকার ইয়াবাসহ দু’যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোররাত ৪টার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এরশাদ ফিলিং ষ্টেশনের সামনে থেকে একটি পিকআপসহ তাদের আটক করা হয়। পরে গাড়ি থেকে ১৬ হাজার ৬০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলো-ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরের খোরশেদ মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৫) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ রাজকুন্তি গ্রামের জাবের মিয়ার ছেলে সুজনা মিয়া (২২)।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, আটককৃতরা পিকআপে করে কক্সবাজার থেকে ইয়াবা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মহাসড়কের এরশাদ ফিলিং স্টেশন এলাকায় পিক-আপটি তল্লাসী করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৬ হাজার ৬০৮ পিস ইয়াবা বব্ধ করা হয়। উদ্ধার ইয়াবার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। ইয়াবা ও পিক-আপসহ আটক ব্যক্তিদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।