১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে ইলিশ রক্ষা কার্যক্রম পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী

আতিকুর রহমান মানিকঃ কক্সবাজারে প্রধান প্রজনন মৌসূমে মা ইলিশ রক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। জাতীয় মাছ ইলিশের উৎপাদন ও বংশবৃদ্ধিকল্পে সরকারগৃহীত ২২ দিন ব্যাপী কর্মসূচীর প্রথমদিনে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাঁকখালী নদীর বিভিন্ন পয়েন্ট, মৎস্য অবতরণ কেন্দ্র এলাকা, নদী মোহনা, নাজিরারটেক চ্যানেল ও মহেশখালী চ্যানেলের বিভিন্ন স্পটে এ সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

 

নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগেই গভীর সমুদ্র থেকে ফিরে আসা শত শত ফিশিং ট্রলার নোঙ্গর করা দেখে সন্তোষ প্রকাশ করে সরকারগৃহীত কর্মসূচী যথাযথভাবে পালন করার নির্দেশ দেন তিনি। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান, উপ-পরিচালক (এফআইকিউসি) ডঃ ছালেহ আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আব্দুল আলীম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ এসময় উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।