২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে আরম্ভ হচ্ছে তিন দিনের বিতর্ক কর্মশালা


কক্সবাজারে এবার তিন দিনের বিতর্ক কর্মশালা আরম্ভ হচ্ছে। আগামী ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল শহরের একটি ভেন্যুতে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার আয়োজক কক্সবাজার জেলা বিতর্ক ক্লাব। কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। নির্দিষ্ট সংখ্যক আসনে নিবন্ধন শুরু হবে ১১ মার্চ থেকে। স্ব স্ব শিক্ষাপ্রতিষ্টানে নিবন্ধন প্রক্রিয়া সমপন্ন হবে। নিবন্ধন ফি ১০০ টাকা।
কর্মশালা আয়োজন উপলক্ষে এক প্রস্তুতিসভা ৩ মার্চ শুক্রবার বিকাল ৫টায় শহরের ঝাউতলাস্থ প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিতর্ক ক্লাবের সভাপতি কবি শামীম আকতার। বক্তব্য দেন- জেলা বিতর্ক ক্লাবের সহসভাপতি দীপক শর্মা দীপু, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য ইনজামামুল হক, এহসানুর রহমান ইমন, সাহেদুল হক সাইমুন, রাহিমা আক্তার খুশি, কণিকা আক্তার প্রমুখ।
কক্সবাজার জেলা বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন- তিন দিনব্যাপী কর্মশালায় উচ্চারণ, বাচনভঙ্গি, উপস্থাপনা, সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক , ইংরেজি সংসদীয় বিতর্ক, রম্য বিতর্ক ও বায়োয়ারী বিতর্কের উপর প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ দেবেন জাতীয় পর্যায়ের খ্যাতিমান বিতার্কিকবৃন্দ। কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদ দেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।