১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ | ২৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে বাণিজ্যিকভাবে বোয়িং বিমান চলাচলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমান ‘মেঘদূত’ এ করে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমান বন্দরে এসে পৌঁছান শনিবার সকাল সোয়া ১০টায়। বিমান বন্দরে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ বিমানের চলাচলের উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্যে দিয়ে বাংলাদেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজারে আর্ন্তজাতিক বিমানের চলাচল শুরু হল।.

কক্সবাজার বিমান বন্দর ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের সম্প্রসারিত রানওয়ে দিয়ে বোয়িং বিমানটি অবতরণ করে। এরপর সকাল সোয়া ১০টার দিকে তার চলাচল উদ্বোধনের করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এর পর প্রধানমন্ত্রী কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করতে ইনানীর উদ্দেশে রওনা হন।  তিনি সেখানে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের উদ্বোধন করবেন।

ইনানীর অনুষ্ঠান শেষে বিকাল ৩টায় কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি কক্সবাজারের আরো ৬ টি প্রকল্পের উদ্বোধন এবং ৮ টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।.

কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা দুই মেয়াদে কক্সবাজারে দেড় লাখ কোটি টাকা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এসব প্রকল্পের মধ্যে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে মেগা প্রকল্প। এছাড়াও কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ, মহেশখালী এলএনজি টার্মিনাল, মেডিক্যাল কলেজ, নাফ ট্যুরিজম পার্ক প্রকল্পও বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রকল্প। এসব প্রকল্পের অর্ধেক বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট গুলো বাস্তবায়নের পথে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।