১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩ | ১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজার সৈকত পাড়ে জঙ্গিবাদের বিরুদ্ধে গণসাক্ষর কর্মসূচী পালন করলো ছাত্রলীগ


পর্যটন নগরী কক্সবাজার থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন ও গণ সাক্ষর কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে সৈকতের লাবণী পয়েন্টে মানববন্ধন করে ছাত্র শিক্ষক, পর্যটকসহ নানা পেশার মানুষ। এরপর সাদা রঙ্গের কাপড়ের উপর জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে নানা অভিমত লিখে সাক্ষর দেন তারা। বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও গণ সাক্ষর কর্মসূচী থেকে উচ্চারিত হয় জঙ্গিবাদকে ’না বলুন’। চলমান বিশ্বজুড়ে জঙ্গিবাদের শেঁকড় উতপাটন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে নেয়ার ঘোষনা দিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়। তিনি বলেছেন, জঙ্গিবাদ গোটা বিশ^কে গ্রাস করে নিতে চায়। আর এই মানব হত্যাকারীরা বাংলাদেশকেও তাদের ঘাঁটি বানাতে নানা অপপ্রয়াস চালাচ্ছে। কিন্তু শান্তিকামী ও বিপ্লবী বাঙ্গালী তাদের চেষ্টাকে ব্যর্থ করে দিতে সক্ষম। সভাপতি বলেন, তার জন্য দরকার সকলের ঐকবদ্ধ প্রতিবাদ ও সচেতনতা। তাই জন্য বাংলাদেশ ছাত্রলীগ গণসক্ষর কর্মসূচীর মধ্য দিয়ে জঙ্গিবাদীদের হুঁশিয়ার করে দিতে চায়, এদেশকে তারা পাকিস্তান আর আফগান, ফিলিস্তিন বানাতে দেবেনা।

এ সময় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিমসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।