মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

কক্সবাজার শহরে প্রেমিকজুটির লাশ উদ্ধার

শেয়ার করুন

 

কক্সবাজার শহরের টেকপাড়াস্থ হাঙ্গর পাড়া থেকে প্রেমিকজুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে হাঙ্গরপাড়ার আব্বাস নামে এক ব্যক্তি ভাড়া বাসা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, শহরের মোজাহের পাড়ার হাসান আলীর পুত্র আবদুল শুক্কুর আবু (২৫) ও খুরুস্কুল পূর্বহামজার পাড়ার নূরু মিস্ত্রি মেয়ে হাসিনা আকতার (৩০)। বাসা থেকে ইয়াবা সেবনের কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, একটি ভাড়া বাসা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় শুক্কুরকে পাওয়া যায়। পাশে মেঝেতে অজ্ঞান অবস্থায় হাসিনাকে পাওয়া যায়। উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

(ওসি) আসলাম হোসেন বলেন, ‘ শুক্কুরকে ফ্যানের সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও ধারণা হচ্ছে হাসিনা হারপিক খেয়ে মারা গেছে। তার পাশে হারপিকের বোতল পাওয়া গেছে। মুখেও হারপিক লেগেছিল।’ ওই বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি জানান। নিহতদের লাশ মর্গে রয়েছে।
এদিকে সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন। এসময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল, সহকারী পুলিশ (সদর সার্কেল) রুহুল কুদ্দুস।

শেয়ার করুন