৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

কক্সবাজার বিমান বন্দরে যাত্রীর জুতায় মিললো ১৮০০ ইয়াবা

বিশেষ প্রতিবেদক : ১৮০০ ইয়াবা ট্যাবলেট জুতার তলায় লুকিয়ে বিমানে করে ঢাকায় উড়াল দেয়ার আগেই আটক হলো মো. সেন্টু মিয়া (২৮) নামের এক বিমান যাত্রী। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার বিমান বন্দর গেইটে তল্লাশি চালিয়ে উক্ত যাত্রীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের টিম।
আটক পাচারকারীর স্বীকারোক্তি মতে, সে গাজীপুর জেলা সদরের রাহাপাড়া (চৌরাস্তা) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তবে জিজ্ঞাসাবাদে তিনি অভাবের তাড়নায় টাকার লোভে প্রথম বারের মতো করেছেন বলে স্বীকার করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি ইন্সপেক্টর শেখ আবুল কাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরো উপস্থিত ছিলেন- সিপাই আবদুল্লাহ আল মামুন, জ্ঞান দত্ত চাকমা ও মো. হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল জানান, আটক সেন্টু মিয়া দুই পায়ের দুই স্যান্ডেলের ভিতরে ৯০০ করে মোট ১৮০০ ইয়াবা পাচারের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।