৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

কক্সবাজার ডিসি কলেজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করলেন মন্ত্রীপরিষদ সচিব

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী: কক্সবাজার শহরের বইল্ল্যা পাড়ায় পরিত্যক্ত সাবেক সিএন্ডবি কলোনী’র জায়গায় শনিবার ২০ এপ্রিল বেলা ২ টার দিকে প্রস্তাবিত কক্সবাজার ডিসি কলেজের ভিত্তিপ্রস্তর উম্মোচন করেছেন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর তিনি মাটি কেটে কলেজের নির্মাণ কাজের শুভসূচনা করেন। মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রস্তাবিত কলেজ এরিয়া পরিদর্শন করেন।পরে বইল্ল্যাপাড়া জামে মসজিদের খতিবের পরিচালনায় মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব কক্সবাজার শহরের টেকপাড়ার কৃতিসন্তান শফিউল আজম, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, ফজলুল কাদের চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট রনজিত দাশ, ইন্ঞ্জিনিয়ার কানন পাল, মুক্তিযোদ্ধা শাহজাহান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, পিপি এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কাউন্সিলর রাজ বিহারী দাশ, সাবেক কমিশনার আসিফুল মওলা, এম.এ হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রস্তাবিত কক্সবাজার ডিসি কলেজটি আপাতত মানসম্মত একটি উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে প্রতিষ্ঠা করা হবে। ২০১৯-২০২০ শিক্ষা বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির টার্গেট নিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এই কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসন কলেজটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। ইতিমধ্যে কক্সবাজার ডিসি কলেজে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। প্রসঙ্গত মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম দু’দিনের কক্সবাজার সফর শেষে বিকেল সোয়া চারটায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করেন বলে কক্সবাজার জেলা প্রশাসন নিশ্চিত করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।