১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ

water at cox tek

 

কক্সবাজারে অব্যাহত ভারিবর্ষণে কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত টানা বর্ষণে এলাকার তিনটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক  বলেন, ‘বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ৪৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। আগামী দুদিন বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সর্তক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। রামু ও পেকুয়ার ৩০ ইউনিয়ন এখন পানির নিচে। এ সব এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হয়ে রাস্তা ভেঙে যাওয়ায় কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মাতামুহুরী, বাকখাঁলী ও রেজু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন  বলেন, ‘টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় কক্সবাজার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন পাহাড়ি এলাকায় মাইকিং শুরু হয়। জেলা প্রশাসনের পক্ষে তথ্য অফিস প্রচারণা চালাচ্ছে। একই সঙ্গে কক্সবাজার পৌরসভাও মাইকিং করছে। যে সব পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি আছে সে সব এলাকায় লোকজনকে সরে যেতে বলা হচ্ছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হচ্ছে। টানা বর্ষণে শহরের পাহাড়তলী, বাস টার্মিনাল, কলাতলীসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোথাও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।