১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা


‘শুধুমাত্র তর্কের জন্য বিতর্ক নয়। বিতর্ক শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা রাখে এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তিবাদী হতে শেখায়।’ গত শুক্রবার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজিত আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের ডিন জাকির হোসেন এসব কথা বলেন।
‘যুক্তির নব বার্তা শুনে, এসো রৌদ্রঝরা সোনালী দিনে’ স্লোগানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ডিবেটিং সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান নাঈম আলীমুল হায়দার বলেন, যুক্তি একটি ছোট শব্দ। কিন্তু এর ব্যাপকতা বিশাল। এই একটি শব্দের সঠিক প্রয়োগের মাধ্যমে পুরো পৃথিবীকে জয় করে নেয়া সম্ভব। তিনি আরও বলেন, বিতর্ক আমাদের যুক্তিবাদী করে গড়ে তুলে। তাই সমাজের ভালো করতে হলে, নিজেদের গড়ে তুলতে হবে। নিজেদের মধ্যে যুক্তি আর বিতর্ককে ধারণ করতে হবে।
অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষিকা সাইদা তালুকদার রাহীর প্রানবন্ত পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দীকি। এসময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এএসএম সাইফুর রহমান’সহ সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এই বিতর্ক প্রতিযোগিতায় শুরু থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মুহাম্মদ জিয়াউল হক, মাইসুমা সুলতানা ও মুহাম্মদ মিনহাজ উদ্দিন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বাঁধন, মারুফ ও বাপ্পির দল। এবং রানার আপ হন মুন্না, জিনাত ও হালিমার দল।
সেরা বিতার্কিক পুরস্কার অর্জন করেন বাঁধন। প্রমিসিং বিতার্কিক বাপ্পি, হুমায়ুন ও অনুপ্রেরণা মূলক মেডেল লাভ করেন আতিক, সামস্ এবং আবদুল মালেক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।