২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

এসপি হলেন সীমান্ত উপজেলার বাহারছড়ার সন্তান মোঃ সাইফুল্লাহ

মোহাম্মদ সোহেল সিকদার রানাঃ

দেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়ার সন্তান মো. সাইফুল্লাহ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। সাইফুল্লাহ’র বাবা ছিলেন টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহাম্মেদ। আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে মো: সাইফুল্লাহকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। তিনি এতদিন এডিশনাল পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরে নিয়োজিত ছিলেন এবং বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

জন্ম ও বংশ পরিচিতিঃ সাইফুল্লাহ ১৯৭৫ সালে টেকনাফ উপজেলার ০৫ নং বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। কক্সবাজারের প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমদের ৩য় পুত্র এবং স্থানীয় জমিদার মরহুম ফজলুর রহমান মিয়াজীর দৌহিত্র। তার শিক্ষাজীবন ১৯৯৫ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করেন। ২৮তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে মো. সাইফুল্লাহ কক্সবাজার জেলার প্রথম সন্তান হিসেবে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন। পুলিশ ক্যাডারে যোগদানের পূর্বে তিনি ২৬তম বিশেষ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সন্ধীপ সরকারি কলেজ এবং সাতকানিয়া সরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কিছুকাল দায়িত্ব পালন করেন। তাঁর স্ত্রী রোমানা রহমান শম্পা বর্তমানে বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি (২৫তম বিসিএস- প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এসপি পদে পদোন্নতি পাওয়া মো: সাইফুল্লাহর বড়ভাই (সাবেক জাতিসংঘ কর্মকর্তা) বর্তমানে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘একটেড বাংলাদেশ’ এর গভর্নমেন্ট লিয়াজো ম্যানেজার মোঃ শহিদ উল্লাহ বলেন,
আমার বাবা মরহুম শামসুদ্দিন আহমদ চেয়ারম্যান এর স্বপ্ন পূরন হলো আজ। আমার ছোট ভাই সাইফ উল্লাহ এসপি পদে পদোন্নতি পেয়েছে। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। এসপি পদে পদোন্নতি পাওয়া সাইফুল্লাহ’র এই গৌরব অর্জনে পুরা টেকনাফবাসী আনন্দিত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।