২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সাংসদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ। তাই আবারও  জাতীয় পার্টিকে রাস্ট্র ক্ষমতায় আনতে হবে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়ার আসনটি পুনঃ উদ্ধারে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার জন্য নেতা-কর্মীদের আহবান জানান তিনি।
শনিবার পেকুয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহবায়ক কমিটির সংবর্ধনা ও বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
পেকুয়ায় উপজেলা জাতীয় পার্টির সহ- সভাপতি হাজ্বী বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক নুরুল আমিন ভূট্টো, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন দুলাল, আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ডুলহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রাজাখালী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ডা: রুহুল আমিন, রেজাউল করিম, শিলখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু তাহের, উজানটিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু বক্কর, মগনামা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো.আলমগীর সওদাগর, জাতীয় পার্টির সভানেত্রী আমাতুর রহিম হিরা ও পেকুয়া উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আরমান বিন কাশেম প্রমূখ। অনুষ্টান পরিচালনা করেন পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।