৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

উখিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ দিলেন খালেদা জিয়া

উখিয়ায় ময়নারগোর কাটাখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন খালেদা জিয়া। সোমবার (৩০ অক্টোবর) বেলা সোয়া একটায় তিনি রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে ছবিসহ ব্যানার টাঙিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এসময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে দেখতে দেখা যায় উৎসুক রোহিঙ্গাদের।
এদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়ার ত্রাণ বিতরণের আগে সোমবার সকালে সেখানে অবস্থানরত সেনাবাহিনীর কাছে ৪৫ ট্রাক ত্রাণ হস্তান্তর করেছেন বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেসময় তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের জন্য চাল, শিশু খাদ্য ও গর্ভবতী মায়ের খাদ্যসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছি।’
জানা যায়, কক্সবাজার শহর থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্বাগত জানিয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে।
বিএনপির বিভিন্ন সূত্রে জানা যায়, সরাসরি রোহিঙ্গাদের হাতে ত্রাণ দেওয়ার নিয়ম নেই। তাই হাতে হাতে ত্রাণ বিতরণ করবেন না খালেদা জিয়া। এক্ষেত্রে ক্যাম্পের দায়িত্বশীল কর্তৃপক্ষ সেনাবাহিনীর কাছেই সব ত্রাণ হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।