৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

উখিয়ায় বৌদ্ধ সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সংবাদদাতাঃ উখিয়ার বৌদ্ধ সম্প্রীতি ফুটবল  টুর্নামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।বুধবার বিকাল চারটার দিকে উখিয়ার ঐতিহ্যবাহী পাতাবাড়ী খেলার মাঠে অনুষ্ঠিত হয়।উক্ত ফাইনাল খেলায় অংশ নেন গোলাপ ফুটবল ক্লাব বনাম চম্পা ফুটবল ক্লাব।প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের  সভাপতি  ও উপজেলা চেয়ারম্যান  অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। উদ্ধোধক ছিলেন উখিয়া  উপজেলা  নির্বাহী র্কমর্কতা মোহাম্মদ  নিকারুজ্জামান রবিন। বক্তব্য দেন উখিয়া  থানার ওসি  আবুল মনসুর, এড: অনিল বড়ুয়া, উখিয়া উপজেলা  ছাত্রলীগের  সভাপতি  মকবুল  হোসেন  মিথুন ও উখিয়ার কুতুপালং এলাকার  কৃতি সন্তান  হেলাল  উদ্দিন। এসময় উপস্থিত  ছিলেন উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, সাংবাদিক ওবায়দুল হক চৌধুরী,  পলাশ বড়ুয়া, হাসান জামাল ও কোটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিক । উক্ত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উখিয়া  মডেল  সরকারী  প্রাথমিক  বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেধু বড়ুয়া। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন আদিত্য বড়ুয়া।ফাইনাল খেলায় গোলাপ ফুটবল  ক্লাব ২-১ গোলে চম্পা ফুটবল ক্লাব কে হারিয়ে  চ্যাম্পিয়ন হন।

উক্ত  খেলায় বিপুল সংখ্যাক র্দশক উপস্থিত  ছিলেন । উল্লেখ্য যে উখিয়ার  প্রতিটি বৌদ্ধ  গ্রামের যুবকদের সমন্বয়ে আটটি দল এই টূর্নামেন্টে অংশগ্রহন  করে। গত ১২ আগষ্ট নানান আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে টুর্নামেন্টে শুরু  হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।