১২ এপ্রিল, ২০২৬ | ২৯ চৈত্র, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

উখিয়ায় তিন ডাম্পার জব্দ

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজাররের উখিয়ার থাইংখালী তেলখোলা পাহাড়ি এলাকা থেকে রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে  মাটিভর্তি তিনটি অবৈধ ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। সোমবার দিনগত রাতে এসব অবৈধ ডাম্পারগুলো জব্দ করা হয় বলে নিশ্চিত করেন থাইংখালী বিট কর্মকর্তা রাকিবুল হোসাইন।
তিনি বলেন, উখিয়া রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে একটি চক্র  মাটি পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিভর্তি তিনটি অবৈধ ডাম্পার জব্দ করা হয়।
ওই সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে মাটি পাচারকারি চক্র পালিয়ে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দাবি করেন এই কর্মকর্তা।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সরকারি বনভুমি রক্ষার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।