১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩ | ১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

উখিয়ায় কৃষক মাঠ দিবস পালিত


বুরো চাষাবাদের শস্য কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ধুরুংমখালী গ্রামে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত হলদিয়াপালং ইউনিয়নের মেম্বার স্বপন শর্মা রণির সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন) এস.এম শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে বীরেশ্বর রুদ্র, মোহাম্মদ নাছির উদ্দিন, মো: শাহজাহান, মোস্তাক আহমদ, মো: রায়হান, নিউটন চৌধুরী ও মহিলা কৃষি উদ্যেক্তা রহিমা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম বলেন, প্রযুক্তি ব্যবহার করে অধিক ফলন উৎপাদন ও রোগবালাই দমন করা সম্ভব। তাই আধুনিক চাষাবাদ, পরিচর্যা, সার ও কীটনাশক প্রয়োগ, ধান চাষে রোগের লক্ষণ সনাক্ত করনে কৃষকদেরকে দক্ষতা অর্জন করতে হবে।
পরে চাষী পর্যায়ে উন্নতমানের ধান গম ও পাঠ বীজ উৎপাদন বিতরণ ও সংরক্ষন প্রকল্পের আওতায় উক্ত কৃষক মাঠ দিবসে উপস্থিত কৃষক কৃষানীদেরকে শস্য কর্তন, ধান মাড়াই, ফলন সংরক্ষন, গুদাম জাত করন বিষয়ে ধারনা দেওয়া হয়।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম জানান, চলতি বুরো মৌসুমে উখিয়ার ৫টি ইউনিয়নে ৪ হাজার ৫০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এবারে ফলন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার মেট্রিকটন ধান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।