৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ার রুমখাঁ মহাজন পাড়া গ্রামীন সড়ক বন্ধ করায় স্কুল শিক্ষার্থীরা বিপাকে

উখিয়ার হলদিয়াপালং রুমখাঁ মহাজন পাড়া গ্রামীন সড়ক বন্ধ করে দিয়ে জায়গা জবর দখল করায় স্কুল শিক্ষার্থী সহ এলাকাবাসীদের যাতায়তের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। একজন প্রভাবশালী স্কুল শিক্ষক কর্তৃক জোরপূর্বক রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা পুরো এলাকাজুড়ে ক্ষোভ ও অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর ধুরুমখালীর মহাজন পাড়া গ্রামীন সড়ক দিয়ে যুগযুগ ধরে শত শত গ্রামবাসী যাতায়ত করে আসছে। বিশেষ করে মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে বিদ্যালয়ের আসা যাওয়া করে।
গুরুতর অভিযোগ উঠেছে মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রায় মোহন বড়–য়ার ছেলে মাস্টার তুষার বড়–য়া ক্ষমতার প্রভাব দেখিয়ে উক্ত রাস্তার অংশ বিশেষ ঘেরা টেংরা দিয়ে জবর দখল করে রাখে।
অভিভাবকগণ জানান এ রাস্তা দিয়ে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা যাওয়া করত। কিন্তু খোদ বিদ্যালয়ের শিক্ষক রাস্তা বন্ধ করে দিয়ে জায়গা জবর দখল করায় নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবন্ধকতার শিকার হয়েছে।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন মাস্টার তুষার বড়–য়া দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় পুরো গ্রামজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কচিকাঁচা শিক্ষার্থীরা বর্ষার মৌসুমে বিদ্যালয়ে আসতে বাঁধাগ্রস্থ হওয়ায় বিষয়টি খুবই নিন্দানীয়।
স্থানীয় অভিভাবক ও গ্রামবাসী সরেজমিন তদন্ত পূর্বক ঘেরা টেংরা দিয়ে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা তদন্ত পূর্বক সুরহা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জোর দাবী জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।