১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ | ২৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

উখিয়া যুবক অপহরণ, মামলা নিতে পুলিশের অনিহা


উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের লোকমান নামের এক যুবকে অপহরণ করে ২লক্ষ টাকা চাঁদা দাবী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তাঁর স্ত্রী ইয়াছমিন আকতার(২৬) বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় সন্দেহভাজন ইসহাক মিয়া সহ ৪জনের বিরুদ্ধে একটি দায়ের করেছে।
উখিয়া থানায় দায়েরকৃত অভিযোগের সুত্রে জানা গেছে, লোকমান হাকিম ১৩ এপ্রিল প্রতিপক্ষ ইছহাক সিন্ডিকেটের ২লক্ষ টাকার চোরাইপণ্য আটক করে বিজিবি। এর জের ধরে বিজিবি’র সোর্স হিসেবে কাজ করেছে দাবীতে তাঁকে অপহরণ করে ফলিয়াপাড়ার দক্ষিণের জঙ্গলের ভিতরে আটক রেখে চাঁদা দাবী করেছিল। এ ঘটনা স্থানীয় চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর জানার পর অপহরণকারীদের হাত থেকে কৌশলে উদ্ধার করে নিয়ে যায়। গত ৪ মে সকালে বাড়ী থেকে উখিয়া আসার পথে থাইংখালী ষ্টেশনে থেকে তাঁকে অজ্ঞান কয়েকজন লোক টানা হেচড়া করে সিএনজি গাড়ীতে উঠিয়ে বালুখালী ঢালায় গাড়ী থামিয়ে তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনার তাঁর স্ত্রী বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করিতে গেলে থানার উপ-পরিদর্শক পান্থ দেব অশালীন আচারণ করে বলে ইয়াছমিন আকতার সাংবাদিকদের অভিযোগ করেন। এ ব্যাপারে জানার জন্য উখিয়া থানার উপ-পরিদর্শক পান্থ দেব এর সাথে একাধিক বার যোগাযোগ করে তাঁকে মোবাইলে পাওয়া যায়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।