৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

কক্সবাজার সময় ডট কম সম্পাদক সেলিম উল্লাহ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

উখিয়া প্রেস ক্লাবের সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক মুকুল নির্বাচিত

বিশেষ প্রতিবেদক : শেষ পর্যন্ত সব ধরণের আশঙ্কা দূর করে শান্তিপূর্ণ পরিবেশে উখিয়া প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন ২০১৮-১৯ অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল শনিবার বিকালে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং বিকাল ৫টার দিকে ভোট গ্রহণ সমাপ্ত হয়। নির্বাচনে সভাপতি পদে জাতীয় দৈনিক মানবজমিনের উখিয়াস্থ স্টাফ রিপোর্টার সরোয়ার আলম শাহীন ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট আবদু রহিম পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের উখিয়া প্রতিনিধি কমরুদ্দিন মুকুল ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হুমায়ুন কবির জুশান পেয়েছে ৭ ভোট। যুগ্ম সম্পাদক পদে জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের কক্সবাজার প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার সময় ডট কম সম্পাদক এইচএম সেলিম সম্পাদক ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এসএ টিভি’র কক্সবাজার প্রতিনিধি আহসান সুমন পেয়েছে ১১ ভোট। অন্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি আমানুল হক বাবুল (১৬ ভোট), অর্থ সম্পাদক আমিনুল হক আমিন (১৫ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক হুমায়ুন কবির বাচ্চু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- আবদুল আজিজ (২১ ভোট), রফিক উদ্দিন বাবুল (১৭ ভোট), দীপন বিশ্বাস (১৬ ভোট) ও সাইফুর রহিম শাহীন (১৫ ভোট)। নির্বাচন কমিশনের প্রধান জসিম উদ্দিন, মোঃ নুরুল হক ও নুরুল হক খান এবং উখিয়া থানার পুলিশ পরিদর্শক এসআই মনির ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। নির্বাচনে ২৭ জন সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, এ নির্বাচন ১৮ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু আদালত নির্বাচন স্থগিতাদেশ প্রদান করে এবং পরবর্তীতে স্থগিতাদেশ তুলে নেয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।