মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৯টি জীবিত বকসহ মোহাম্মদ তারেক নামে এক বক শিকারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের মাছকারিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মোহাম্মদ তারেক মাছকারিয়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম ইসহাক আহম্মেদ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, মাছকারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯টি জীবিত বকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন