১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামী ছলিম উল্লাহ গ্রেপ্তার

 

উখিয়া প্রতিনিধি:

উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী ছলিম উল্লাহ কে গ্রেপ্তার করেছেন উখিয়া থানা এসআই মোঃ মহসীন চৌধুরী।

গত ৯ জুন গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্প ৭ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-২২২/১৯ (মাদক) মামলার ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামী কে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এসআই মোঃ মহসীন চৌধুরী, এএসআই আব্দু রহমান সঙ্গীয় ফোর্স সহ গত ৯ জুন গভীর রাতে অভিযান চালিয়ে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প ৭ এর বি ব্লক (টিভি টাওয়ার) এলাকার মৃত নজির আহম্মদ ছেলে ছলিম উল্লাহ (৪০)কে (জিআর-২২২/১৯ মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী) আটক করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, সোর্সের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী ছলিম উল্লাহ কে আটক করি। উক্ত আসামীকে কক্সবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।