২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়ায় মৎস্য ঘের থেকে ভাসমান অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে উখিয়া উপজেলার মরিচ্যা বাজার সংলগ্ন মৎস্য ঘের থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয়দের খবরে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
মৃত উদ্ধার যুবকের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে না পারলেও তার আনুমানিক বয়স ২০ থেকে ২২ বছর বলে জানান ওসি।
স্থানীয়দের বরাতে মো. শামীম হোসেন বলেন, সকালে উখিয়া উপজেলার মরিচ্যা বাজার সংলগ্ন জনৈক আলী হোসেন, মিজান, নুরু ও রোশন আলীর মালিকানাধীন মৎস্য ঘেরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন কল দিয়ে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পানিতে উপুড় হয়ে ভাসমান অবস্থায় থাকা মৃতদেহটি উদ্ধার করেছে।
 পানিতে মৃত যুবকের হাত-পা খোলা অবস্থায় ছিল। পরনে ছিল অর্ধহাতা গেজ্ঞি ও লুঙ্গি। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
এটি হত্যাকাণ্ড নাকি নিছক কোন দুর্ঘটনা তা জানতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান ওসি।
শামীম হোসেন জানান, মৃত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।