১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ২৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ঈদে কক্সবাজারে ছিনতাই-চাঁদাবাজি বেড়েছে


কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার ঈদ বাজারে চুরি-ছিনতাইয়ের পাশাপাশি বেড়েছে চাঁদাবাজি। চকরিয়ায় শুক্রবার সন্ধ্যায় আমের আড়ত থেকে ৫ লাখ টাকা, নিউ মার্কেটের গলি থেকে তিনটি ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়েছে। ওসান সিটি মার্কেটের সামনে থেকে মোটরসাইকেল চুরির সময় জনতা দুই চোরকে পুলিশে সোপর্দ করেছে। অপরদিকে পেকুয়া বাজারের প্রতিটি দোকানে চাঁদাবাজির চেষ্টা করলে বাঁধা দেয় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা গেছে, শুক্রবার ইফতারের সময় বাসটার্মিনালস্থ আমিন সওদাগরের আমের আড়তে সওদাগর ও কর্মচারীরা ইফতার বানানো নিয়ে ব্যস্ত ছিল। এসময় ১৩-১৪ জন যুবক আকস্মিক হানা দিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমিন সওদাগর বলেন, তিনটি গাড়ির আম বিক্রয় করে ওই টাকা ক্যাশে রাখা হয়েছিল।
রাতে নিউমার্কেটের গলিতে হেঁটে এক দোকান থেকে অন্য দোকানে যাওয়ার সময় তিন মহিলার কাছ থেকে তিনটি ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়। এছাড়া রাত ৯টার দিকে ওসান সিটি মার্কেটের সামনে রাখা দুটি মোটরসাইকেল চুরির চেষ্টা করলে জনতা ধাওয়া করে দুই চোরকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে। মোটরসাইকেল চুরির চেষ্টা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হচ্ছে।
এদিকে পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর বলেন, ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠেছে। পেকুয়া বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাদাবি ও আদায় করছে। এ খবর পেয়ে সরকারের ভাবমুর্তি রক্ষা করার লক্ষ্যে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সভাপতি কফিল প্রতিটি দোকানে গিয়ে কাউকেই চাঁদা দিতে বারণ করেন। প্রয়োজনে তাকে ও থানায় ফোন করে জানাতে বলেন।
তিনি আরো বলেন, ছাত্রলীগ ঈদ পর্যন্ত বাজার পাহারা দেবে। কোনো চাঁদাবাজকে পেলেই ধরে প্রশাসনের কাছে তুলে দেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।