৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

ঈদগাঁওতে লাখ টাকায় আকাশি খুঁটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগের আবেদন!

shomoy
কক্সবাজার সদরের ঈদগাঁওতে লাখ টাকায় অবৈধ খুঁটিতে বিদ্যুৎ সংযোগের আবেদনের গুরুতর অভিযোগ উঠেছে। এ সংবাদে এলাকায় চলছে তোলপাড়। নেপথ্যে বিদ্যুৎ কর্মকর্তা, কর্মচারীদের সংশ্লিষ্টতার আশংকা করছে স্থানীয়রা। জানা যায়, বিগত এক বছর পূর্বে রাতারাতি পল্লী বিদ্যুতের একটি খুঁটি ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া মসজিদ সংলগ্ন কাঁদা পুকুর পাড়ে স্থাপন করে একটি অবৈধ খুঁটি। যা থেকে তৎসংলগ্ন মৃত আবুল ফয়েজের সৌদি প্রবাসী ছেলে ফয়েজুল আমিনের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ নিয়ে যায়। তখন লাখ টাকার বিনিময়ে এ খুঁটি কোন না কোন স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে রাতারাতি স্থাপনের সংবাদ ছড়িয়ে পড়লে এতে জড়িতরা থমকে যায়। অভিযোগ উঠে জিহাদ নামে এক যুবকের মাধ্যমে ইলেকট্রিক মিকার আবদুল আজিজ, প্রকাশ ভেটেক এ খুঁটি স্থাপনে সহযোগিতা করে। দীর্ঘ এক বছর পর বিগত ২/৩ মাস পূর্বে অবৈধভাবে প্রবাসীর বাড়ীতে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার শুরু করে এবং মিটারের জন্য ঈদগাঁও পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসে আবেদন করে বলে বিশ্বস্থ সূত্রে জানা যায়। এলাকাবাসী দীর্ঘসময় পর একই ঘটনার পুনরাবৃত্তি দেখে স্থানীয় সাংবাদিকদের জানায়, এ গর্হিত কাজ পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীদের যোগসাজস ছাড়া হতে পারে না। তাই তদন্ত পূর্বক এ অবৈধ খুঁটির উৎস, স্থাপনে জড়িত ও তাদের সহযোগিতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট বিভাগের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে। উক্ত অভিযোগের বিষয়ে ঈদগাঁও পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের এজিএম শফি উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার কথা জানান। অপরদিকে ইলেকট্রিক মিটার ভেটেকের সাথে যোগাযোগ করা হলে সে সহ কয়েকজন অনৈতিক মোটা অংকের চুক্তিতে অবৈধভাবে খুঁটিটি স্থাপনের কথা স্বীকার করলেও বর্তমানে বিদ্যুৎ ব্যবহার ও মিটারের আবেদনের ঘটনা অবগত নয় বলে জানান। তবে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর বাড়ীর কোন সদস্যের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।