১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩ | ১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ঈদগাঁও বাজারে আগুনে পুড়ল চেয়ারম্যানের দোকান

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে  অগ্নিকান্ডে পুড়ে চেয়ারম্যামনের মালিকানাধীন ফোম হাউজ। ১৫ এপ্রিল (শনিবার) সকাল সাড়ে ১০ টায় বাজারের কাপড়ের গলিস্হ “ঈদগাঁও ফোম হাউজে  অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানের মালিক সদরের ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিক বলে জানা গেছে।
চেয়ারম্যানের পুত্র ও দোকানের পরিচালক  রেজা খাঁন জানান, দোকানের ৩য় তলায় স্হাপিত ফোম সামগ্রী তৈরীর কারখানায় মজুদকৃত ফোম তৈরীর সরঞ্জামে হঠাৎ করে আগুন লাগে ও ক্রমশ ছড়িয়ে পড়ে।
অগ্নিকান্ডের ফলে সৃষ্ট কালো ধোঁয়া ছড়িয়ে ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও জনগন এসে ভবনের ওভারহেড ট্যাংকের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে চারপাশের পাশের শতশত দোকানপাট পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।