১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ২৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ঈদ বাজারে বখাটেদের উৎপাত

জেলার ঈদ বাজারকে ঘিরে বখাটেদের উৎপাত বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন মার্কেটের সামনে বখাটেরা মেয়েদের নানা কৌশলে উত্যক্ত করছে। অনেক ব্যবসায়ীরা তা দেখেও ব্যস্ততার কারণে কিছুই করতে পারছেন না।
শনিবার শহরের এ.ছালাম মার্কেট, ফিরোজা শফিং কমপ্লেক্স, ফজল মার্কেট, নিউ মার্কেট, সমবায় সুপার মার্কেট, পৌর সুপার মার্কেট ও কোরাল রীফ প্লাজা গিয়ে দেখা গেছে, বিভিন্ন পয়েন্টে ৫ থেকে ৬জনের কয়েকটি যুবকের দল দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। মেয়েরা যাতায়াত বা মার্কেটে ঢুকলেই কৌশলে উত্যক্ত করা হচ্ছে। কোনো কাজ ছাড়াই তারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে পাশ দিয়ে মেয়েরা গেলেই বিভিন্ন অশ্লীল বাক্য ছুঁড়ে দিচ্ছে। এভাবেই প্রতিদিন শত মহিলা ইভটিজিংয়ের শিকার হচ্ছে। অনেকেই প্রতিবাদ করতে গিয়ে উত্যক্তকারীদের সঙ্গে বাকবিতন্ডতার ঘটনা ঘটছে অহরহ। জানা গেছে, শহরছাড়াও উপজেলার বিভিন্ন স্বনামধন্য বিপনী বিতানে একইভাবে মেয়েদের উত্যক্ত করা হচ্ছে। অনেক সময় ভীড়ের মধ্যে মেয়েদের গায়ে ধাক্কা ও হাত বুলাচ্ছে বখাটেরা।
কক্সবাজার সরকারি কলেজের কয়েকজন ছাত্রী বলেন, কেনাকাটার জন্য পানবাজার রোডে আসতে হয়। বখাটেরা যাতায়াতের সময় বিভিন্ন অশ্লীল মন্তব্য করে। অনেকেই ইচ্ছে করেই, ভিড় জমিয়ে গায়ে ধাক্কা ও হাত দেওয়ার চেষ্টা করে। এখন ঈদে মানুষের ভিড় বাড়ায় তাদের উৎপাত এখন বেশি বেড়েছে।
কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম মুকুল জানান, ঈদ বাজারে বিশৃঙ্খলা ঠেকাতে ব্যবসায়ীরা নানা উদ্যোগ গ্রহণ করেছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। ব্যবসায়ী নেতারা ঘুরে ঘুরে মার্কেট গুলোতে সার্বিক পরিস্থিতি তদারকি করছে।

সদর মডেল থানার ওসি রণজিত বড়–য়া বলেন, ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সাদা পোশাকে পুলিশের সদস্যরা মার্কেটগুলোতে টহল দিচ্ছে। এছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন জানান বলেন, ইভটিজারদের ধরতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। প্রতিটি মার্কেটে সার্বক্ষণিক পুলিশ নিয়োজিত রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছে। অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।