১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ | ২৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ঈগদড় রেঞ্জে সামাজিক বনায়ন ও বন্যহাতি আক্রমণে নিহত পরিবারের মাঝে চেক বিতরণ


কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগড় রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের সামাজিক বনায়নের লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ডঃ মোঃ জগলুল হোসেন উপস্থিতিদের মাঝে বলেন, বন বাঁচলে দেশ বাঁচবে। বন বাঁচলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য বেশি বেশি গাছ লাগানোর জন্য সকলের প্রতি পরামর্শ দেন। পাশাপাশি সামাজিক বনায়নে উপকারভোগীদের তিনি আরো বলেন, এই সামাজিক বনায়ন বর্তমান সরকারের দরিদ্র বিমোচনের লক্ষ্যে একটি প্রকল্প। গাছ লাগিয়ে নিজের পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে গাছের পরিচর্যা করা ও সকলের দায়িত্ব। তাছাড়া পরিবেশ রক্ষায় আরো বেশি করে গাছ লাগানোর জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
১৭ই মে বুধবার সকাল দশটার সময় ঈদগড় রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ কেরামত আলী মল্লিক।
ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক কক্সবাজার উত্তর বনবিভাগ মোঃ ইউছুপ হোসেন, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, ঈদগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপকারভোগী ডাঃ মোঃ আয়ুব আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশেদুল আলম রিয়াদ।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা ফকরুল আলম, ভোমারিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, রামু থানার এএসআই মোঃ মোর্শেদ, সংবাদিক কামাল শিশির, জাফর আলম, মোঃ শাহীন, ইউপি সদস্য শহিদুল্লাহ সহ বন বিভাগের বিট কর্মকর্তাগণ।
উক্ত অনুষ্ঠানে ২০ জন উপকার ভোগী ও ০১ জন বন্য হাতির আক্রমনে নিহত সহ মোট ২১ জনের মাঝে ১৭ লাখ টাকা চেক তুলে দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।