২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ইসিএ এলাকায় নির্মিত স্থাপনা সরাতে উখিয়া উপজেলা প্রশাসনের মাইকিং

ইমরান আল মাহমুদ, উখিয়াঃ

সমুদ্র সৈকতের ইসিএ এলাকায় নির্মাণ করা সকল অবৈধ স্থাপনা সরাতে আদালতের নির্দেশনা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করে সতর্কবার্তা প্রদান করা হয়েছে। শুক্রবার(৬ ডিসেম্বর) বিকেলে ইনানী সমুদ্র সৈকতে মাইকিং করে সতর্কবার্তা প্রদান করা হয়।

জানা যায়, ইনানী পেবল স্টোন রিসোর্টের সামনে বালিয়াড়িতে একটি অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। এছাড়া ইনানী থেকে পাটুয়ারটেক এলাকায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে নতুন নির্মাণ করা হয়েছে অবৈধ স্থাপনা।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি) যারীন তাসনিম তাসিন জানান,”ইসিএ এলাকায় নির্মিত ইনানী ও পাটুয়ারটেক এলাকার সকল অবৈধ স্থাপনা সরাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে সমুদ্র সৈকতের সকল অবৈধ স্থাপনাসমূহ আজকের মধ্যে না সরানো হলে আগামীকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।