২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

‘ইসলামী ব্যাংক এক নম্বর ব্যাংক’

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) চাপে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পরিষদে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই পরিবর্তনের ফলে ব্যাংকটির উন্নয়ন ব্যাহত হবে না বলেও দাবি করেছেন তিনি। আজ রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, নিঃসন্দেহে ইসলামিক ব্যাংক দেশের এক নম্বর ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পরিষদের পরিবর্তনে তাদের এই অবস্থানের কোনো বিচ্যুতি হবে না বরং ব্যাংকটির আরো উন্নতি হবে বলে আমি মনে করি। ব্যাংকটির এই বড় ধরনের পরিবর্তনের ফলে ব্যাংকটি অনিশ্চয়তার মধ্যে পড়বে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মোটেই না বরং ব্যাংকটির আরো সমৃদ্ধি হবে। যারা এখন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন তারা দক্ষ। তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। অর্থমন্ত্রী আরো জানান, এই পদক্ষেপের ফলে ব্যাংকিং খাতে সরকার যে সুশাসন প্রতিষ্ঠা করেছে তা ব্যাহত হবে না। সাংবাদিকদের পক্ষ থেকে পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করা হলে আবুল মাল আল মুহিত বলেন, এটি হঠাৎ করে হয়নি। ব্যাংকটি বিপুল মুনাফা কী কাজে ব্যবহার করে তা নিয়ে একটি প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। হয়তো এসব কারণেই এই পরিবর্তন হয়েছে। অর্থমন্ত্রী আরো বলেন, কিছুদিন পর ব্যাংকটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বসব। সেখানে তারা যদি কোনো পরিবর্তনের প্রয়োজন মনে করে, তাহলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসলামী ব্যাংক কোনো ব্যবসায়ী গ্রুপের দখলে যাচ্ছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ী গ্রুপের হাতে যাচ্ছে কি না, এখনো কিছু বলতে পারছি না। কোন কোন গ্রুপ জড়িত তাও বলতে পারছি না।
গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংকটিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়। পরিবর্তন আনা হয়েছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান পদেও। নতুন পরিচালক হিসেবে পর্ষদ সভায় যোগ দিয়েই ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন সরকারের সাবেক সচিব আরাস্তু খান। চেয়ারম্যান পদ ছাড়াও ব্যাংকটির পরিচালক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মুস্তাফা আনোয়ার। পদত্যাগ করেছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নানও। নতুন এমডি হিসেবে ইউনিয়ন ব্যাংকের এমডি আবদুল হামিদ মিঞার নাম অনুমোদন করা হয়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তার নিয়োগ কার্যকর হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।