৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ২০ মাঘ, ১৪৩২ | ১৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

ইনানী সৈকতে নৌকাডুবি, ১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের ইনানী সৈকতে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত শিশু ও নারীসহ ১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ইনানী সৈকতের পাটুয়ারটেক নামক স্থানে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার এসব তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে পাটুয়ারটেকে নৌকাডুবির এ ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত শিশু ও নারীসহ ১৬ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়বে। সাগর উত্তাল থাকায় অতিরিক্ত যাত্রী বহন করার কারনে রোহিঙ্গাবোঝাই ওই নৌকা ডুবে যায়।’

এই দিকে স্থানীয় বাসিন্দা সংবাদকর্মী জাহাঙ্গীর আলম দাবি করেছেন ঘটনাস্থলে ১৪ জনের লাশ রয়েছে। তিনি বলেন, তৎমধ্যে ৯ জন শিশু, ৫ জন নারী। আর ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।