২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ইতিহাস বিকৃতকারীদের শাস্তির আইন সংক্রান্ত সিদ্ধান্ত প্রস্তাব সংসদে গৃহীত

জাতীয় সংসদে আজ গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন সংক্রান্ত সিদ্ধান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।

আওয়ামী লীগের বেগম ফজিলাতুন নেসা বাপ্পি এ সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক প্রস্তাবটি গ্রহণের ঘোষণা দেন। পরে অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া প্রস্তাবটি ভোটে দিলে এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সিদ্ধান্ত প্রস্তাবের ওপর বক্তব্যে আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির বিধান রেখে একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে, এটি অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রী সভায় পেশ করা হবে। মন্ত্রী সভার অনুমোদনক্রমে আইনটি বর্তমান সংসদেই পাস করা হবে।

এর আগে এ সিদ্ধান্ত প্রস্তাবের ওপর ১০ জন সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব আনেন। পরে সংশোধনীগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

আজ সংসদের বেসরকারি সদস্য দিবসে আরো ৩টি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্য শেষে সিদ্ধান্ত প্রস্তাবগুলো প্রত্যাহার করে নেয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।