১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রামু প্রেস ক্লাব

সাহেদ কায়সার,(রামু): সামাজিক কর্মকা- ও উন্নয়নমূলক কাজের মূল্যায়ন হিসেবে রামু উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফরিদুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার প্রেস ক্লাব নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মানিত করেন। এসময় উপস্থিত ছিলেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসেন হেলালী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস মো. হোসেন, কবি ও প্রাবন্ধিক এম সোলতান আহমদ মুনিরী, রামু প্রেস ক্লাব কর্মকর্তা গণমাধ্যমকর্মী খালেদ হোসেন টাপু, আব্দুল্লাহ আল মামুন, সোয়েব সাঈদ, গণমাধ্যমকর্মী ওবাইদুল হক নোমান, আল মাহমুদ ভুট্টো, সাহেদ কায়সার, মাওলানা আবুল মঞ্জুর, আবু বক্কর ছিদ্দিক, আবুল কাশেম, আবুল কাশেম সিকদার, আহমদ সৈয়দ ফরমান, নাছির উদ্দীন প্রমুখ ।
সংবর্ধনার জবাবে ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, এলাকার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। রামু প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকদের দেয়া সম্মাননা আমি চিরদিন মনে রাখব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।