মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

আড়াই হাজার রোহিঙ্গাকে ত্রাণ দিলো যুবদল কেন্দ্রীয় নেতারা

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ টেকনাফের থ্যাংখালী বাঁঘঘোনা এলাকায় অবস্থানরত প্রায় আড়াই হাজার রোহিঙ্গাকে ত্রাণ দিয়েছে যুবদলের কেন্দ্রীয় ত্রাণ টীম। কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নেতৃত্বে বুধবার রোহিঙ্গা শরনার্থিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে প্রতি পরিবারকে দেয়া হয় চাল, ডাল, তৈল, পিয়াচ, লবন, ত্রিপল ইত্যাদি। আর এ ত্রাণ পেয়ে নির্যাতিত রোহিঙ্গা মহা খুশি হয়েছে। ত্রাণ দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোতাজা হাসান বাদরু, যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা দক্ষিনের সভাপতি রফিকুল আলম মজনু, উত্তের সাধারণ সম্পাদক শফিকুল আলম মিল্টন, দক্ষিনের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, উত্তরের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফা কামাল রিয়াদ, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য এম মোক্তার আহমদ, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক, পৌর প্যানেল মেয়র জিসান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির আলী, পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল, যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন আফসেল, রামু উপজেলা যুবদলের আহবায়ক নুরুল আবছার, জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন, উখিয়া উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাষ্টার জসিম উদ্দিন, উখিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিক উল্লাহ্, টেকনাফ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরুল আমিন, সহ- প্রচার সম্পাদক সাহাব উদ্দিন প্রমুখ ।
জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

শেয়ার করুন