২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

আমিরাবাদে এক অসহায় মহিলার বসতবাড়ি ভাংচুরের অভিযোগ

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় জনৈকা অসহায়া এক মহিলার বসতবাড়ি ভাংচুর করেছে বলে জানা গেছে। গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টায় এই ভাংচুরের ঘটনাটি ঘটে। উক্ত মহিলার নাম আম্বিয়া খাতুন (৬০)। সে ওই এলাকার মৃত মো: ইসমাইলের স্ত্রী। ঘটনা সূত্রে জানা গেছে, আম্বিয়া খাতুন একজন অসহায়া দরিদ্র মহিলা। সে নিঃস্ব অবস্থায় সন্তানদের নিয়ে আর্থিক দুঃখ্য ধন্যতায় কাল যাপন করে আসছে। উল্লেখিত এলাকার সড়ক ও জনপদ বিভাগের সামান্য জায়গায় উপর ৫০/৬০বছর ধরে জীর্ণশীর্ণ একটি বতসবাড়িতে কালযাপন করে যাচ্ছে। কিন্তু স্থানীয় কতিপয় প্রভাবশালী মহলের রোষানলে পড়ে আম্বিয়া খাতুন। ওই প্রতিবেশীরা দীর্ঘদিন যাবৎ জায়গাটি দখলমুক্ত করে নিজেদের ভোগ দখলে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উক্ত মহিলা জানায়। অবশেষে আর্থিক সহায়-সম্বলহীনা মহিলার বসতবাড়িটি ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে প্রতিপক্ষরা। প্রতিপক্ষ কারা জনতে চাইলে ওই মহিলা প্রাণ নাশের তা খোলামেলা ভাবে জানাতে অসন্মতি প্রকাশ করে। এরপরও সমাজে ঠিকে থাকার জন্য তার পুত্র নেজাম উদ্দিন (২৮) বাদী হয়ে প্রতিপক্ষ ঐ এলাকার হেফাজতের রহমানের পুত্র মো: আমিন (৫০), অলি আহমদের পুত্র নজরুল ইসলাম (৩৫), মো: মামুনের পুত্র মো: রাশেল (৩৫), মোহাম্মদ আবুল কালামের পুত্র মো: জুনাইদ (৩৫)সহ অজ্ঞাত নামা আরো ২/৩ বিবাদী করে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগটি থানার সেকেন্ড অফিসার এস.আই সোহরওয়ার্দী (সরওয়ার) এর তদন্তাধীন রয়েছেন বলে জানা গেছে। উক্ত অসহায়া মহিলা আম্বিয়া খাতুনের জোর আবেদন হল, তাকে যেন আইনগত সহায়তাদানে সরকার কঠোর পদক্ষেপ নিয়ে তার পাশে দাঁড়ায়। অন্যতায় পরবর্তীতে তার বা তার সন্তানদের প্রাণহানিও ঘটাতে পারে প্রতিপক্ষরা। এ আশংকা প্রকাশ করে উক্ত মহিলা তার জবানবন্দি দিতে কান্নায় ভেঙ্গে পড়ে। অন্যদিকে, অভিযুক্তদের মুঠোফোনে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।