২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

আমিরাবাদ বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা সম্পন্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় আমিরাবাদ বহুমুখী সমবায় সমিতি ১১তম বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মধ্য আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গত ২৫ মার্চ বিকাল ৩টায় সম্পন্ন হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ফিজনূর রহমান।প্রধান বক্তা ছিলেন উপজেলা সমবায় অফিসার বাবু উদয়ন বড়ুয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোঃ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য,বিআরডিবির নব নির্বাচিত চেয়ারম্যান, লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্টাতা চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রুমেল,আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী, কে.বি.আবদুল মোনায়েম চৌধুরী (বুলু)। আবুল আজমের সঞ্চলানায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাক আহমদ চৌধুরী। গুণীজন সংবর্ধনায় ও মান্যগন্য ব্যক্তিদের মাঝে ক্রেষ্ট প্রদান করেন যথাক্রমে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাংবাদিক এম.এম.আহমদ মনির, মো: ফিজনূর রহমান, মোস্তাক আহমদ চৌধুরী, ব্যাংকার শাহাব উদ্দিন চৌধুরী, মরণোত্তর শাহ্ আলম খাঁন ও বাবু সুজিত কান্তি পাল। এতে আরো উপস্থিত ছিলেন অত্র সমিতির সাধারণ ছৈয়দ মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ ও সমিতির সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ। বক্তরা বলেন, সমবায়ের মাধ্যমে এলাকার উন্নয়নে আমিরাবাদ বহুমুখী সমবায় সমিতি যে ভূমিকা রেখেছে তা প্রশংসার দাবিদার। সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির সম্ভব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।